1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মে, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে চুক্তিবদ্ধ একহাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও কিটনাশক বিতরণ করেছেন প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড।
গতকাল উপজেলার রাঙ্গামাটি প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড এর কনফারেন্স রুমে এক হাজার একর জমিতে অগ্রানিক পদ্ধতিতে চাষআবাদের জন্য চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে এই আমন ধানের বীজ ও কিটনাশক বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ এ্যাগ্রো লিমিটেড এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন। সিনিয়র প্রডাকশন ম্যানেজার জিয়াউল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহিনুর ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড এর কৃষিবিদ খায়রুল আলম, কৃষক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন  প্রমুখ।
এসময় প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন বলেন, চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও কিটনাশক বিতরণ করা হচ্ছে। এই ফসল উৎপাদন শেষে কৃষকদের কাছ থেকে তা বাজার মূল্যে খরিদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com