1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দিশার নাচের শিক্ষক ছিলেন নোরা ফাতেহি!

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মে, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড ড্যান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি। তার অভিনয়ের চেয়ে নাচেই বেশি মুগ্ধ ভক্তরা। তিনি মানেই যেনো নাচে নতুনত্ব। নোরা নাচের দক্ষতার জন্যই বলি পাড়ায় বেশ পরিচিত।

নোরা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, ‘বাটলা হাউস’, ‘মাই বার্থডে সং’ এবং ‘ভারত’র মতো হিট সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতেও রয়েছে তার অনেক অনুরাগী। ইনস্টাগ্রামে তার একটি বিশাল ফ্যানবেজ আছে। সেখানে তার নিত্যদিনের নানা বিষয় শেয়ার করেন তিনি ভক্তদের জন্য। তবে অবাক করা বিষয়, নোরা এক সময় দিশা পাটানির নাচের শিক্ষক ছিলেন।

বলিউড ক্যারিয়ারের শুরু থেকেই তারা বন্ধু। বেশ কয়েক বছর আগে নোরা দিশার সাথে একটি হাসিমাখা সেলফি শেয়ার করেছিলেন। তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ দিশা, সেরা শিক্ষকের সুন্দর উপহারের জন্য। আপনার নাচের শিক্ষক হতে পেরে সবসময় খুশি।’

এদিকে নোরা ফাতেহি বর্তমানে ‘ডান্স দিওয়ানে জুনিয়র্স’র বিচারক আসনের অংশ। নোরাকে শেষ দেখা গিয়েছে ‘ড্যান্স মেরি রানি’ গানে।

অন্যদিকে দিশাকে মোহিত সুরির পরিচালনায় ‘এক ভিলেন ২’ ছবিতে দেখা যাবে। সিনেমাতে আরও আছেন অভিনেতা জন আব্রাহাম, অর্জুন কাপুর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com