1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তারা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মে, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের সংখ্যা নেহাত কম নয়। আর এসব দৃশ্যে সাবলীলভাবে অভিনয় করা রীতিমতো কঠিন। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নায়িকা এসব সাহসী দৃশ্যে নিজেদের সাবলীলভাবেই মেলে ধরেছেন। বরাবরের মতো দাগ কেটেছে দর্শক মনে।

হিন্দি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ আসলে শুরুতেই যার নাম আসে তিনি মল্লিকা শেরওয়াত। বলিউডের ‘সেক্স বম্ব’ ইমরান হাশমির বিপরীতে সাড়া জাগানো ঘনষ্ঠি দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। ২০০৪ সালে ‘মার্ডার’ সিনেমার সেই দৃশ্য রীতিমতো ঝড় তুলেছিল। আজও সেই দৃশ্যের কথা দর্শক ভোলেননি।

অনেকের ধারণা, ক্যাটরিনা কাইফকে তেমন খোলামেলা দৃশ্যে দেখা যায়নি। কিন্তু বলিউডে পা রেখেই মাত করেছিলেন ভিকি-ঘরণী। ২০০৩ সালের ব্ল্যাক কমেডি থ্রিলার ‘বুম’ সিনেমায় গুলশন গ্রোভারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলেছিলেন ক্যাটরিনা কাইফ।

২০০৪ সাল নাগাদ আরো একটি সিনেমা দর্শক-হৃদয়ে আগুন ধরিয়েছিল। যার নাম ‘জুলি’। সিনেমাটিতে নেহা ধুপিয়ার সাহসী অভিনয় আলোড়ন তুলেছিল। জন আব্রাহাম, বিপাশা বসুর ‘জিসম’ সিনেমার নাম স্মরণ করলে আজও ফিসফাস শুরু হয়। সিনেমাটিতে শরীরী খেলাকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বিপাশা।

অনেক দর্শক বলেন, বিদ্যা বালানের মধ্যে একটা স্নিগ্ধ লুক রয়েছে। আর সেই নারীই ‘উ লা লা’ গানের সুরে আবেদনময়ী রূপে মেতেছিলেন। চরিত্রের বিভিন্ন স্তর ফুটিয়ে তুলতে যেমন সিদ্ধহস্ত, তেমনি সাহসী দৃশ্যেও নিজেকে মেলে ধরতে পারদর্শী তিনি। আর তা দেখা গিয়েছিল ‘ডার্টি পিকচার’ সিনেমায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com