1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শত কোটি পেরিয়ে কার্তিক-কিয়ারার আয়

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মে, ২০২২

বিনোদন ডেস্ক : গত ২০ মে মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া-টু’ সিনেমা। আনিস বাজমি পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি।

মুক্তির দ্বিতীয় সপ্তাহে নিজ দাপট ধরে রেখেছে ‘ভুল ভুলাইয়া টু’। এরই মধ্যে শত কোটির ক্লাব পেরিয়ে গেছে এটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে বলেন, ‘গত শুক্রবার ৬.৫২ কোটি, শনিবার ১১.৩৫ কোটি, রোববার ১২.৭৭ কোটি রুপি আয় করেছেন ‘ভুল ভুলাইয়া টু’। যার মোট আয় দাঁড়িয়েছে ১২২ কোটি ৬৯ লাখ রুপি।’

আশাবাদ ব্যক্ত করে তরন আদর্শ বলেন—‘দ্বিতীয় সপ্তাহ শেষে সিনেমাটির আয় ১৫০ কোটি রুপির ক্লাব পার করবে; সেটা ১৭৫ কোটি রুপিও হতে পারে।’

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’ সিনেমার সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া-টু’। এতে কার্তিক-কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, রাজেশ শর্মা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com