1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

জয়াকে দেখে মন্তব্য ‘গরিবের রাখি সাওয়ান্ত’

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে এরই মধ্যে দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার  এই অভিনেত্রীকে পড়তে হয়েছে নেটিজেনদের সমালোচনায়।

কড়া মেকআপে জয়া আহসান একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেই ছবি জয়া ফেসবুকে পোস্ট করলে কেউ তাকে রাখি সাওয়ান্তের সঙ্গে আবার কেউ রানু মণ্ডলের সঙ্গে তুলনা করেছেন।

জয়া আহসান ফেসবুক ও ইনস্টাগ্রামে গত ৩০ মে ছবিগুলো পোস্ট করেন। আজকেও একই লুকের কয়েকটি ছবি আপলোড করেন এই অভিনেত্রী। জয়া একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য এই মেকআপ নিয়েছিলেন যা  নেটিজেনদের একাংশের পছন্দ হয়নি। অভিনেত্রীকে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করে একজন লিখেছেন: ‘যে মেকআপ আর্টিস্ট রানু মণ্ডলের মেকআপ করেছিল সেই আর্টিস্টই মনে হয় জয়া খালার মেকআপ করেছে।’ তানিয়া চৌধুরী তমা লিখেছেন ‘গরিবের রাখি সাঁওয়ান্ত ফ্রম বাংলাদেশ।’

সাধারণ লুকেই জয়াকে বেশি ভালো লাগে, সেভাবেই এই অভিনেত্রীকে থাকার পরামর্শ দিয়েছেন অনেকে।

সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় অভিনয় করছেন জয়া। ইরানের জনপ্রিয় পরিচালক মোরতেজা আরশমোর নতুন সিনেমাতেও তাকে দেখা যাবে। এ ছাড়াও মুক্তির মিছিলে রয়েছে ‘বিউটি সার্কাস’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com