1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রুপঙ্করের অভিনয় করা নিয়ে প্রশ্ন তুললেন স্বস্তিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : কলকাতার গায়ক রূপঙ্কর বাগচীর কড়া সমালোচনা করছেন অনেক তারকাই৷ সদ্য প্রয়াত গায়ক কেকে-কে অপমান করেছিলেন তিনি৷ সে কারণেই কেকে ভক্ত-অনুরাগী তো বটেই খোদ সহকর্মীদেরও রোষানলে পড়েছেন তিনি।

সে তালিকায় যোগ দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। বুধবার, ১ মে প্রথম তিনি মুখ খোলেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র আকস্মিক মৃত্যু নিয়ে। সজাগ করেন শিল্পীমহলকে। জানান, প্রতিবাদ এখনও ফেসবুকে আটকে থাকলে শিল্পের নামে গুণ্ডামি চলতেই থাকবে! তার পরেই তিনি সরব রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে।

গায়ককে তার টানটান প্রশ্ন, ‘আপনি তো খুব ভাল গান। ওটাই আপনার পেশা। তা হলে কেন অভিনয়ের খাতায় নাম লেখালেন?’

অভিনেত্রীর অভিযোগ, রূপঙ্কর না এলে কোনো ভাল অভিনেতা সুযোগ পেতেন। নিজেকে প্রমাণ করতে পারতেন। রূপঙ্করও তো একাধিক পেশায় নাম লিখিয়ে অন্যের পেটে লাথি মারছেন!

রূপঙ্করকে নিয়ে সমালোচনার শুরু সোমবার রাতে। ওই দিন নজরুল মঞ্চে কেকে-র প্রথম অনুষ্ঠান। কেকে-র জনপ্রিয়তা দেখে সে দিন কি নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন জাতীয় পুরস্কারজয়ী শিল্পী? বলিউড গায়কের লাইভ অনুষ্ঠান নেটমাধ্যমে ভাইরাল হতেই রাতারাতি রূপঙ্করও লাইভ! বাংলার গায়কদের কেকে-র থেকে উচ্চমানের বলে দাবি করে বলেছিলেন, ‘আমাদের নিয়েও একই ভাবে মাতামাতি করুক বাংলা।’

ভিন্ন ভাষার শিল্পীরা বাংলায় এসে যেন বাংলার শিল্পীদের অন্নে ভাগ বসাচ্ছেন, এমনই ভাবনা হয়তো কাজ করেছিল তার মনে। সেই শুরু। সঙ্গে সঙ্গে গায়কের নিন্দায় পঞ্চমুখ সবাই। কেকে-র প্রতি অসূয়া আছে রূপঙ্করের। এমনও দাবি তোলেন অনুরাগীরা। মঙ্গলবার কেকে-র আকস্মিক মৃত্যু সেই চর্চায় যেন ঘি ঢালে। কটূ মন্তব্যের কারণে জনতার আদালতে গায়ক রূপঙ্কর হয়ে গেলেন ‘খলনায়ক’!

এই বিতর্কেই নতুন সংযোজন স্বস্তিকা। তার পাল্টা প্রশ্ন, অভিনেতারা মঞ্চে গান গেয়ে দর্শকদের বিনোদনের চেষ্টা করলে দোষ! অন্য পেশার মানুষ পর্দায় মুখ দেখালে কোনো সমস্যা নেই? তিনি মেনে নিয়েছেন, সব অভিনেতা-অভিনেত্রীই গাইতে বা নাচতে পারেন না। কিন্তু তারা তো মঞ্চে ম্যাজিক দেখাতে পারেন না। তাই বিনোদন হিসেবে এগুলোই বেছে নেন। কিন্তু একজন চিকিৎসক, অধ্যাপক, চাকুরিজীবী বা অন্য পেশার মানুষ নিজস্ব কাজ থাকা সত্ত্বেও কত সহজে অভিনয়ে আসেন। একজন অভিনেতা কিন্তু চাইলেও অভিনয়ের বাইরে আর কিছুই করতে পারেন না। বিষয়টি কেউ বিবেচনা করেন না।

এর পরেই তিনি আঙুল তোলেন রূপঙ্করের দিকে। তার বক্তব্য, যিনি গানে পারদর্শী কেন তিনি নিজের পেশাতেই সন্তুষ্ট থাকবেন না!

যুক্তিও দিয়েছেন, ‘রূপঙ্করের গান শোনার জন্য টিকিট বিক্রি হতে পারে। কিন্তু তার অভিনয় দেখার জন্য কি কেউ চ্যানেল সাবস্ক্রাইব করবেন?’ তোপ দেগেছেন পরিচালক, প্রযোজকদের দিকেও। কেন তারা অভিনেতাদের সুযোগ না দিয়ে একজন গায়ককে সুযোগ দিচ্ছেন?

রূপঙ্করের গান শোনা প্রসঙ্গে কটাক্ষ করতেও ছাড়েননি, ‘এই ঘটনার পর থেকে কী করব জানি না। আমাদের তো সবার স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি! দু’দিন চেঁচাই। তার পর সবাই সব ভুলে যাই।’

অভিনেত্রীর দাবি, এত দিন ওর খুব খারাপ অভিনয় নিয়ে কেউ তো ‘খিল্লি’ করেননি! এবার থেকে স্বস্তিকা সেই কাজটিই করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com