1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

গান শোনাতে এসে কফিনবন্দি হয়ে কলকাতা ছাড়লেন কেকে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : মৃত্যু সত্যিই এতটা সহজ হয়! এতটা? যে মানুষটার গানে কিছুক্ষণ আগে অবধি তাল মেলাচ্ছিল সবাই, আচমকাই জানা গেলো সেই মানুষটা আর নেই! হ্যাঁ এভাবেই আচমকা না ফেরার দেশে বিখ্যাত সংগীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন গায়ক।

থেমে গেল ওই মায়াবী কণ্ঠস্বর। কলকাতার সিএমআরআই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে ব্রট ডেড ঘোষণা করেন চিকিৎসকরা।

মঙ্গলবারই (৩১ মে) নজরুল মঞ্চে তার অনুষ্ঠান ছিল। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। মঞ্চেই কেকে বারবার জানাচ্ছিলেন তার শরীর খারাপ লাগছে। স্পটলাইট অফ করতে বলছিলেন। অনুরাগীরা ছবি তোলার কথা বললে বলেন কাল তুলবেন।

jagonews24

তারপর হোটেলে ফিরে যান তিনি, সেখানে আরও অসুস্থ বোধ করলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু ততক্ষণে সব শেষ। সিএমআরআই সূত্রে জানানো হয়েছে যে, এমার্জেন্সিতে কেকেকে পরীক্ষা করে জানানো হয় ব্রট ডেড। অর্থাৎ তাকে মৃত অবস্থায়ই নিয়ে আসা হয়েছে।

খবর পেয়ে আরও বেশ কিছু চিকিৎসক ইতিমধ্যে পৌঁছান সেখানে। ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও।

গানের জন্য কলকাতায় এসেছিলেন। স্বমহিমায় সুরেলা সন্ধ্যা উপহার দিয়েছিলেন কলকাতার হাজার হাজার মানুষকে। সেই শিল্পীই আজ শহর ছাড়লেন গান স্যালুট নিয়ে। কফিনবন্দি হয়ে। বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে বলিউডের গায়ক কেকের নিথর দেহ নিয়ে উড়াল দেন তার স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ।

কি অদ্ভুত! শিল্পীর শেষ অনুষ্ঠানের ভিডিও যখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেই সময় নিথর হয়ে শুয়ে রয়েছেন কেকে!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com