1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শাকিবের বাড়িতে মাহির একদিন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘অফিসার’ সিনেমার শুটিং করছেন। এ জন্য গতকাল পুবাইলে শাকিব খানের বাড়িতে গিয়েছিলেন তিনি। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা বদিউল আলম খোকন।

খোকন বলেন, ‘‘অফিসার’ সিনেমার শুটিং প্রায় শেষ। গতকাল সারা দিন শাকিবের বাড়িতে শুটিং করেছি। আজ মিশা সওদাগরের ডাবিং হচ্ছে। এরপরই মিশা আর মাহির অংশের কাজ শেষ হবে। বাকি থাকবে ডিএ তায়েবের অংশ। পুলিশ অপারেশনের সিনেমা। ডিএ তায়েবের অংশ শেষ করলেই সিনেমার শুটিং শেষ।’’

‘অফিসার’ সিনেমায় ডিএ তায়েবের সঙ্গে মাহিকে দেখা যাবে। চলতি বছরের শুরুর দিকে এর দৃশ্যধারণ শুরু হয়। সিনেমাটি প্রযোজনা করছে এস জি প্রোডাকশান। সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, রশিদ, অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজসহ অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com