1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

অর্থ সংকটে অভিনেত্রী অ্যাম্বার

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জয় হয়েছে হলিউডের বিখ্যাত অভিনেতা জনি ডেপের। পাঁচ বছর আগে তাদের বিয়ে ভেঙ্গে যায়। বিয়ে বিচ্ছেদের জন্য আবেদন করতে গিয়ে জনির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনেন অ্যাম্বার। আনেন অ্যাম্বার গার্হস্থ্য হিংসার অভিযোগ।

এরপরই প্রাক্তন বউয়ের নামে মানহানির মামলা করেন জনি ডেপ। তারপর দীর্ঘ সময় মামলা চলে। পরে মামলার রায়ে জনি জয়ী হন।

আদালতের নির্দেশ অনুযায়ী জনিকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বারকে। কিন্তু অভিনেত্রীর আইনজীবী জানাচ্ছেন, আর্থিক অবস্থা ভালো নয় অ্যাম্বারের। এত ডলার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা নেই তার পক্ষে।

শুনানি চলাকালীনই অ্যাম্বার হার্ডের আর্থিক সমস্যার কথা জানা গিয়েছিল। ছয় সপ্তাহ লম্বা এই হাই-প্রোফাইল শুনানি শেষ হয় গত ১ মে।

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে সাত-সদস্যের বিচারক প্যানেলের ঘোষিত রায়ে জয় হয় জনি ডেপের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com