1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

জুটি হলেন ওমর সানি-চম্পা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : নব্বই দশকের চলচ্চিত্রের সঙ্গে বর্তমানের অনেক পার্থক্য। এই দুই সময়ের চলচ্চিত্রকে এক ফ্রেমে তুলে আনছেন নির্মাতা পারভেজ আমিন। তিনি নির্মাণ করছেন ‘পর্দার আড়ালে’ নামের সিনেমা।

মনস্ত্বাত্তিক থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া ও ইয়াশ রোহান। মার্চে ছবির প্রথম ধাপের দৃশ্যধারণের কাজ শুরু হয়। ইতোমধ্যে ছবির অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে।

এই পর্যায়ে এসে ছবির সঙ্গে যুক্ত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় তারকা ওমর সানি ও চম্পা। বাস্তবের মতো এতেও সুপারস্টারের ভূমিকায় অভিনয় করবেন তারা।

ছবির গল্পটি ভিন্নধর্মী হওয়ায় এতে অভিনয়ে রাজি হয়েছেন বলে জানান ওমর সানি। তিনি বলেন, ‘চলচ্চিত্রকেন্দ্রিক একটি গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। আমার খুব ভালো লেগেছে। নব্বইয়ের দশকের একজন সুপারস্টারের চরিত্রে দেখা যাবে আমাকে। বলা যায়, বাস্তবের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলব। এই ছবিতে আরও ভালো ভালো অভিনয়শিল্পী আছেন। খুব সুন্দর একটি কাজ হতে যাচ্ছে।’

ছবিতে চম্পার চরিত্রের নাম মল্লিকা। তার কাছেও গল্পটি ব্যতিক্রম মনে হয়েছে। চম্পা বলেন, ‘আমাকে নিয়েই ছবির গল্প এগিয়েছে। গল্পটি আমার সঙ্গে মিলে যায়। এ ধরনের একটি গল্পে কাজের সুযোগ পাওয়ায় ভালো লাগছে।’

এদিকে পরিচালক জানান, প্রেক্ষাপট বিবেচনায় ওমর সানি ও চম্পাকে নির্বাচিত করেছেন গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে। তারা গুণী অভিনয়শিল্পী। তাদের অন্তর্ভুক্তি সিনেমাটিকে ভিন্ন মাত্রা দেবে বলে তার প্রত্যাশা।

সিনেমার গল্প লিখেছেন পারভেজ আমিন নিজেই। এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন তন্ময় মুক্তাদির। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। চলতি মাসের মধ্যভাগে এর দ্বিতীয় ধাপের শ্যুটিং শুরু হবে।

নির্মিতব্য সিনেমাটি দেখা যাবে ওয়েব প্ল্যাটফর্মে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com