1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

চটের বস্তার পোশাক পরে আলোচনায় উরফি (ভিডিও)

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে সমালোচনার জন্ম দেন তিনি। এবার চটের বস্তা দিয়ে তৈরি পোশাক পরে আলোচনায় এই অভিনেত্রী।

উরফি জাভেদ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, চটের বস্তা কেটে টু-পিস বানিয়েছেন উরফি। চটের বস্তার টপস ও স্কার্টে বেশ আবেদনময়ী লাগছে তাকে। উরফির এই কাণ্ড দেখে নেটিজেনদের একাংশের বাহবা কুড়াচ্ছেন; আবার কেউ কেউ তাকে নিয়ে কটূকথা বলতেও ছাড়ছেন না। যদিও ট্রল বা কটূকথাকে গুরুত্ব দেন না তিনি।

ক্যারিয়ারে অনেক সংগ্রাম করেছেন উরফি। কয়েকদিন আগে সেসব সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তার ভাষায়—‘অর্থের অভাবে ছোট ছোট চরিত্র যা পেতাম তাতেই অভিনয় করেছি। অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, হয় বড় কিছু করে দেখাব, নয়তো আত্মহত্যার পথ বেছে নেব।’

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com