1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মোটা অঙ্কে বিক্রি হয়েছে নয়নতারার বিয়ের ভিডিও

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও নির্মাতা বিগনেশ শিবান। আগামী ৯ জুন তামিল নাড়ুর মহবালিপুরামের একটি রিসোর্টে বসবে তাদের বিয়ের আসর। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিয়ের ভিডিওর স্বত্ব বিক্রি করেছেন এই প্রেমিক যুগল।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, নয়নতারা-বিগনেশের বিয়ের পুরো অনুষ্ঠান ভিডিও করা হবে। ডকুমেন্টারি আকারে ভিডিও তৈরি করবেন চলচ্চিত্র পরিচালক গৌতম মেনন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কাছে বিয়ের ভিডিওর স্বত্ব মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করেছেন তারা।

কয়েক দিন আগে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে দেখা করেন নয়নতারা-বিগনেশ। তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মূলত, মুখ্যমন্ত্রীকে বিয়ের নিমন্ত্রণ করার জন্যই গিয়েছিলেন তারা। এছাড়াও এ জুটির বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়ার কথা রয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তারপর থেকে চুটিয়ে প্রেম করছেন এই যুগল। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এমনকি আগেও তাদের প্রেম ও বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে।

বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দু’জনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com