1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বিয়ের এক বছরের মাথায় সুখবর দিলেন প্রসূন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রসূন আজাদ এক বছর আগে দীর্ঘ দিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে দাম্পত্য জীবনের সূচনা করেন। ঠিক এক বছরের মাথায় তিনি দিলেন সুখবর। মা হতে চলেছেন তিনি।

প্রসূন বলেন, ‘জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাই পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে। আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হবো। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন।’

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন প্রসূন আজাদ। এরপর নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমে নিয়মিত কাজ করতে থাকেন। ‘অচেনা হৃদয়’ দিয়ে সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী। সবশেষ গত বছর মুক্তি পেয়েছে প্রসূন অভিনীত রাশিদ পলাশের সিনেমা ‘পদ্মাপুরাণ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com