1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সিনেমা ফ্লপ করলেও নিজেকে হিট বললেন কঙ্গনা!

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : চলতি বছরে কঙ্গনা রানাউতের ‘ধাকড়’ সিনেমাটি মুক্তি পেয়েছে। একদমই দর্শক পায়নি বলিউড কুইন’খ্যাত তারকার ছবিটি। তবে এ নিয়ে নিরব নন তিনি। ছবি ব্যর্থ হওয়ার পর মুখ খুলেছেন গণমাধ্যমে। বললেন, রাশি রাশি সাফল্যের উদাহরণও তো রয়েছে তার। মনে করিয়ে দিতে চাইলেন, ২০১৯-এ ‘মণিকর্নিকা’-র কথা।

১৬০ কোটির ক্লাবে নাম লিখিয়েছিল কঙ্গনা পরিচালিত সেই ছবি। তারপর করোনা আবহে এক বছর ঘরবন্দি। কিন্তু প্রস্তুতি নিয়েছেন পরের কাজের জন্যও। ২০২১-এ মুক্তি পেয়েছে জয় ললিতার জীবনী ছবি ‘থালাইভি’। সেই ছবি ছিল তার জীবনের সবচেয়ে বড় কাজ। ওটিটিতে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল সেই ছবি।

আর ‘লক আপ’? ২০২২ -এর সবচেয়ে বড় সাফল্য তো তার সঞ্চালনা! সে কথাও মনে করিয়ে দিয়ে নিজেকে হিট সঞ্চালক দাবি করলেন কঙ্গনা। মোট কথা হলো, তিনি হারতে রাজি নন। একটি সিনেমা চলেনি বলে নিজেকে ব্যর্থ বলতেও রাজি নন এই তারকা। বলিউডের বেশ কিছু গণমাধ্যমসহ আনন্দবাজার অনলাইনও এই তথ্য জানিয়েছে।

নেট মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের পক্ষ নিয়ে কঙ্গনা লিখেছেন, ‘আমার প্রচুর আশা ‘লক আপ’-এর সঙ্গে জড়িয়ে।’

জীবনে ওঠাপড়া তো থাকবেই, তাই বলে নেতিবাচক চিন্তা-ভাবনা করেন না কঙ্গনা রানাউত। গত মাসে মুক্তি পাওয়া ছবি ‘ধাকড়’ মুখ থুবড়ে পড়তেই কঙ্গনার দিকে ধেয়ে এসেছিল রাশি রাশি বিদ্রুপ। সেসব পরোয়া করছেন না অভিনেত্রী। বরং, নিন্দুকদের সামনে তুলে ধরলেন তার অতীত সাফল্যের ফিরিস্তি।

কিছু দিন আগেই নিজের দ্বিতীয় পরিচালনা করা ছবির প্রস্তুতির কথা জানিয়েছেন কঙ্গনা। রাজনৈতিক গল্পের সে ছবির নাম ‘ইমারজেন্সি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com