1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রাশমিকাকে নিয়ে মুখ খুললেন তার প্রাক্তন প্রেমিক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘ক্রিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। সিনেমাটিতে রক্ষ্মিত শেঠির সঙ্গে জুটি বেঁধে হাজির হন রাশমিকা। এটি কেবল তার চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু ছিল না। বরং এখানে থেকেই রক্ষ্মিত শেঠির প্রেমে মজেন রাশমিকা। এক বছর চুটিয়ে প্রেম করার পর বাগদান সারেন এই যুগল। কিন্তু তার এক বছর পরই সবাইকে অবাক করে দিয়ে এই বিয়ে ভেঙে দেন রাশমিকা।

রক্ষ্মিতের সঙ্গে সম্পর্কের ইতি টানার কারণে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন রাশমিকা। অভিনেতা রক্ষ্মিতের ভক্তরা রাশমিকাকে নিয়ে ট্রল করতে থাকেন। কিন্তু এ পরিস্থিতি দারুণভাবে সামাল দেন তিনি। রাশমিকার বিরুদ্ধে কোনোরকম অভিযোগ করেননি; সমালোচকদের মুখ বন্ধ করতে রাশমিকার পক্ষে বক্তব্য দেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে রক্ষ্মিত শেঠি বলেছিলেন—‘রাশমিকাকে নিয়ে আপনারা আপনাদের মতো মতামত দিয়েছেন। এজন্য আপনাদের দোষারূপ করছি না। তবে আমি তাকে দুই বছরের বেশি সময় ধরে চিনি-জানি এবং আপনাদের চেয়ে তাকে ভালো চিনি। এখানে অনেক বিষয়ই কাজ করেছে। দয়া করে তাকে বিচার করা বন্ধ করুন। রাশমিকাকে শান্তিতে থাকতে দিন।’

এরপর দীর্ঘ সময় কেটে গেছে। রাশমিকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে নাম জড়িয়েছে তার। কিন্তু সেই রক্ষ্মিতের সঙ্গে কী এখনো সম্পর্ক রেখেছেন রাশমিকা? এ প্রশ্নের উত্তর রক্ষ্মিত শেঠি নিজেই দিয়েছেন।

বলিউড বাবলের সঙ্গে আলাপকালে রক্ষ্মিত শেঠি বলেন—‘রাশমিকার জন্মদিনে আমি তাকে শুভেচ্ছা জানাই, সেও আমার জন্মদিনে শুভেচ্ছা জানায়। আমাদের মাঝে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com