1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকার তালিকায় পূজা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সামান্তা রুথ প্রভু। এ তালিকায় এবার যুক্ত হলেন পূজা হেগড়ে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নয়নতারা প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন ৭ কোটি রুপি। আর সামান্থা ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন। এবার এই তালিকার তৃতীয় স্থান দখল করলেন পূজা হেগড়ে। এ অভিনেত্রী ‘জানা গানা মানা’ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

পুরি জগন্নাথ পরিচালিত ‘জানা গানা মানা’ সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করছেন পূজা। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমা প্রযোজনা করছেন ভামসি পয়দিপল্লী ও চার্মি কৌর। ২০২৩ সালের ৩ আগস্ট সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

তা ছাড়া হিন্দি ভাষার ‘সার্কাস’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে হাজির হবেন তিনি। এটি পরিচালনা করছেন রোহিত শেঠি। সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায়ও অভিনয় করছেন পূজা। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমা আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com