1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

জসিম উদ্দীনের কথায় ‘আমি শুধু তোকে চাই’

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুন, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : মুক্তি পেল কাতার প্রবাসী গীতিকার জসিম উদ্দীন আকাশের লেখা নতুন গান। গানটির শিরোনাম ‘আমি শুধু তোকে চাই’। কণ্ঠ দিয়েছেন সুরকার এফএ প্রীতম ও ২০০৪ সালে ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়ন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌমিতা তাশরিন নদী। গানটির সুরও করেছেন প্রীতম।

এএন ফরহাদের সংগীতায়োজনে গানটি গেলো ৯ জুন বৃহস্পতিবার বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তামান্না ইমু ও রাফি।

‘আমি শুধু তোকে চাই’ গানটি নিয়ে গীতিকার জসিম উদ্দীন বলেন, আমি ছোটবেলা থেকে গান পছন্দ করি। এই ভালোবাসা থেকেই গান লেখি। আমি দূর প্রবাসে থাকলেও মনটা সবসময় বাংলাদেশেই পড়ে থাকে। দেশে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে চাই। আশা করি, বরাবরের মতো আমার এই গানটিও দর্শক-শ্রোতারা গ্রহণ করবেন।

কণ্ঠশিল্পী নদী বলেন, ভীষণ সুন্দর একটি গান। কথা ও সুর আমার ভালো লেগেছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

সুরকার ও কণ্ঠশিল্পী প্রীতম বলেন, জসিম উদ্দীন ভাই বরাবরই ভালো লেখেন। তার অসংখ্য গানের সুর করেছি। এবার সুর করার পাশাপাশি নদী আপুর সঙ্গে কণ্ঠ দিলাম। ‘আমি শুধু তোকে চাই’ গানটি সবার মন ছুঁয়ে যাবে।

নরসিংদী জেলায় জন্ম নেওয়া জসিম উদ্দীন আকাশ কাতারে একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। ক্যারিয়ারে ৫০টির বেশি গান লিখেছেন তিনি। এর মধ্যে রয়েছে পাঁচটি প্লেব্যাক। আসিফ আকবরসহ দেশের বহু গুণী শিল্পী তার গানে কণ্ঠ দিয়েছেন। বলিউডের জুবিন গার্গ ও দুই বাংলায় জনপ্রিয় শিল্পী আকাশ সেনও তার গান কণ্ঠে ধারণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com