1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে আটক করেছে ভারতের বেঙ্গালুরুর পুলিশ। রোববার (১২ জুন) রাতে বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালানো হলে মাদক সেবনের অভিযোগে তাকে আটক করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বেঙ্গালুরু সিটির পূর্ব বিভাগের ডিসিপি ড. ভীমশঙ্কর এস. গুলেদ বলেন—‘আটককৃতরা মাদক গ্রহণ করেছেন কিনা তা জানার জন্য পরীক্ষা করানো হয়েছিল। তাতে সিদ্ধান্তের রিপোর্ট পজিটিভ এসেছে; তাকে এখন উলসুর থানা হেফাজতে রাখা হয়েছে।’

তবে ছেলের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন বরেণ্য অভিনেতা শক্তি কাপুর। তার ভাষায়—‘আমি শুধু একটি কথাই বলতে চাই, এটি সম্ভব নয়।’

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার বেঙ্গালুরুতে যাওয়ার উদ্দেশ্যে মুম্বাই থেকে রওনা হন সিদ্ধান্ত আর গতকাল রাতেই ঘটনাটি ঘটেছে। কাপুর পরিবার সঠিক জানেই না সিদ্ধান্ত বেঙ্গালুরুর কোন হোটেলে উঠেছিলেন। বেঙ্গালুরু পুলিশ নিশ্চিত করেছে—সিদ্ধান্তসহ মোট ৬ জনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে।

বাবা-বোনের মতো সিদ্ধান্তও পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে। দর্শক তাকে দেখেছেন ‘ভৌকাল’ ওয়েব সিরিজে। এ ছাড়াও ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘আগলি’, ‘হাসিনা পার্কার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ক্যামেরার পেছনেও কাজ করেন সিদ্ধান্ত। ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’সহ বেশ কটি সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সিদ্ধান্ত।

উল্লখ্য, ২০২০ সালে মাদক-বিতর্কে নাম জড়িয়েছিল শ্রদ্ধা কাপুরের। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক বিরোধী সংস্থা (এনসিবি) তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। শ্রদ্ধা জানিয়েছিলেন, তিনি কখনো মাদক গ্রহণ করেননি। একাধিকবার জিজ্ঞাসাবাদের পর অব্যাহতি পান এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com