1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

জায়েদ-সানী দ্বন্দ্ব: মুখ খুললেন মৌসুমী

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : ওমর সানী-জায়েদ খানের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। জায়েদ খানের বিরুদ্ধে চিত্রনায়িকা মৌসুমীকে হয়রানি, বিরক্ত করার পাশাপাশি সংসার ভাঙার চক্রান্তের অভিযোগ তুলেছেন ওমর সানী।

কিন্তু এ প্রসঙ্গে মৌসুমী মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে আজ বিষয়টি নিয়ে একটি অডিও বার্তা দিয়েছেন ‘প্রিয়দর্শনী’খ্যাত এই অভিনেত্রী।

মৌসুমী বলেন, ‘আমি মনে করি, এখানে আমার প্রসঙ্গটি টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদ খানকে অনেক স্নেহ করি। ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মাঝে কাজের যে সম্পর্ক তা খুবই ভালো। সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই উঠে না। অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে, এ ধরনের কোনো কিছু জায়েদের মধ্যে পাইনি।’

জায়েদকে ‘অনেক ভালো ছেলে’ আখ্যা দিয়ে এই চিত্রনায়িকা আরো বলেন, ‘সে কখনওই আমাকে অসম্মান করেনি। কেন এই প্রশ্নটা বারবার আসছে- সে আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে- জানি না এটা কেন হচ্ছে! এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’

‘আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে, আমাদের… যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’ বলেন মৌসুমী।

অডিও বার্তায় সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না।’

এ সময় মৌসুমী বলেন, ‘তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কিনা, আমি অভিযোগ করেছি কিনা (জায়েদের বিরুদ্ধে) জানাটা খুব বেশি জরুরি ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com