1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

‘আমরা এখন একই ছাদের নিচে আছি’

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সংসার ভাঙার চক্রান্ত করছেন জায়েদ খান- এমন অভিযোগ তুলেছেন ওমর সানী। এ দিকে নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন মৌসুমী। অডিও বার্তায় এ অভিনেত্রী দাবি করেছেন—‘জায়েদ খান তাকে অসম্মান করেনি, সে ভালো ছেলে বরং ওমর সানী মিথ্যাচার করছে।’

এরপর অনেকেই মন্তব্য করেছেন তা হলে কি এই তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর বাজছে? কেউ কেউ বলছেন তারা আলাদা থাকছেন।

এ ধরনের কৌতূহলী বা অনুমান-নির্ভর কথার জবাব দিয়েছেন ওমর সানী। তিনি বলেন, ‘আমরা এখন একই ছাদের নিচে আছি। দেখুন স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য, রাগ-অভিমান থাকবেই। পৃথিবীর আদি যুগ থেকে এটা হয়ে আসছে। এটা স্বাভাবিক ইস্যু। আমাদের ভিতরেও যে হয়নি তা নয়। আমার ২৭ বছরের সংসারে আমার ছেলে বড় হয়েছে বিয়ে করেছে। আমার মেয়ে ১৮ বছরে পা দিয়েছে। এই মুহূর্তে এসে আমি জায়েদ খানের বিরুদ্ধে যে কথাগুলো বলেছি এ বিষয়ে একদমই অটল। মৌসুমীকে আমি অসম্মান করে কথা বলতে চাই না। কারণ সে আমার সন্তানের মা।আমি তাকে অসম্মান করতে পারি না।’

উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। যদিও ওমর সানীর এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন জায়েদ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com