1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

‘জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা, গুরুত্ব দিচ্ছি না’

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে হয়রানি এবং সংসার ভাঙার চক্রান্তের অভিযোগ ওমর সানীর। জায়েদ খানের অভিযোগ অস্বীকার। মৌসুমীর জায়েদ খানের পক্ষে সাফাই। অতঃপর ওমর সানী ভরসা রেখেছিলেন পুত্র ফারদিনের প্রতি।

ওমর সানী শুরু থেকেই বলে এসেছেন জায়েদের বিরুদ্ধে অভিযোগের সব প্রমাণ তার কাছে তো বটেই, তার ছেলের কাছেও রয়েছে। এতো ঘটনার পর এবার গণমাধ্যমে কথা বলেছেন সানী-মৌসুমী দম্পতির একমাত্র পুত্র ফারদিন।

ফারদিন আজ ‘দি বিজনেস স্ট্যান্ডার্ড’ বাংলাকে বলেছেন, ‘শুধু আমার আম্মু না, তিনি (জায়েদ খান) কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। তিনি আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন, আম্মুর সঙ্গেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করবো।’

এ দিকে আজ এক অডিও বার্তায় মৌসুমী জায়েদ খানকে ‘ভালো ছেলে’ উল্লেখ করে ওমর সানীকেই দুষেছেন। বিষয়টি উল্লেখ করে ফারদিন বলেন, ‘আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানি। এটা আসলে ঠিক না।… পরিস্থিতি ঠাণ্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সাথে কথাও বলেছেন। উনিও চান নাই পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’

জায়েদ খান ব্যবসার ক্ষতি করার চেষ্টা করেছেন উল্লেখ করে ‘দি বিজনেস স্ট্যান্ডার্ড’কে ফারদিন আরো বলেন, ‘এখন প্রমাণ সবার সামনে হাজির করবো না। পাবলিকলি সব বলবোও না। তবে উনাকে এত গুরুত্ব দিচ্ছি না।’

‘জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা’ বলেন তারকা দম্পতির এই সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com