1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নবাগত নায়ককে সঙ্গে নিয়ে বুবলির আহ্বান

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : তরুণ নির্মাতা সৈকত নাসিরের নতুন আকর্ষণ ‘তালাশ’। এই সিনেমায় জুটি বেঁধেছেন শবনম বুবলি ও নবাগত আদর আজাদ। সিনেমাটি আগামী ১৭ জুন সারা দেশে মুক্তি পাবে। সবাইকে পেক্ষাগৃহে গিয়ে এই সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন বুবলী ও আজাদ।

১৪ জুন রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সবাইকে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানিয়ে বুবলী বলেন, ‘অনেকদিন পর প্রিয় মানুষদের একসঙ্গে পেয়ে ভালো লাগছে। সৈকত নাসির ভাই খুব ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছেন। ‘তালাশ’র নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক লাভার তাদের জন্য এই সিনেমা।’

আদর আজাদকে নিয়ে এই নায়িকা বলেন, ‘আদর আজাদ খুব মন দিয়ে সিনেমাটিতে অভিনয় করেছেন। এরই মধ্যে তার অভিনীত সুমন চরিত্রটি দর্শকের কাছে পৌঁছে গেছে। পুরো সিনেমা দেখতে হলে প্রেক্ষাগৃহে আসতে হবে।’

অনুষ্ঠানে সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান মানিক, আসাদ জামান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com