1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

প্রেমিকার গান প্রকাশের অনুষ্ঠান মাতিয়ে দিলেন হৃতিক

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডে তাদের প্রেম এখন ওপেনে সিক্রেট। জানেন সবাই, দেখেনও সবাই। শুধু দুজনের দিক থেকে নেই কোনো ঘোষণা। তারা হলেন হিন্দি সিনেমার গ্রিক গড’খ্যাত হৃতিক রোশন ও নতুন প্রজন্মের গায়িকা সাবা আজাদ।

বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন অনেক দিন থেকেই। একে অপরের প্রেমে মশগুল দু’জনে। কখনও হাতে হাত, কখনও পরিবারের সঙ্গে আড্ডাতেও কাছাকাছি। হৃতিক রোশন আর সাবা আজাদ বিভোর হয়ে আছেন নিজেদের নিয়েই! সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও লুকোছাপাও নেই তেমন। তার প্রমাণ ফের দিলেন বলিউডের ‘গ্রিক দেবতা’।

প্রেমিকা সাবা আজাদ গায়িকা-অভিনেত্রী। ১৭ জুন মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আই হিয়ার ইয়োর ভয়েস’। বান্ধবীর গানে মোহিত রাকেশ রোশনের পুত্র। প্রশংসায় পঞ্চমুখ নায়ক। সেই ভাল লাগা, উল্লাস সবটাই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

ইতিমধ্যে রোশন পরিবারের সঙ্গে সাবার সম্পর্ক দিনে দিনে আরও মজবুত হয়েছে। হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও তার বেশ বন্ধুত্ব। তবে কি খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাবা-হৃত্বিক?

সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতেই হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com