1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সাবিলা নূরের ‘রঙিলা ফানুস’

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : নির্মাতা শিহাব শাহীন গত বছর কোরবানির ঈদে নির্মাণ করেন ‘রঙিলা ফানুস’। সাবিলা নূর অভিনীত নাটকটি ইউটিউবে ভিউ সংখ্যা কোটির ঘর ছাড়িয়েছে বহু আগেই। নতুন খবর হলো, এবার কোরবানিতে নির্মাতা হাজির হচ্ছেন ‘রঙিলা ফানুস-২’ নিয়ে।

এবারও প্রধান চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। তার সঙ্গে আছেন তৌসিফ মাহবুব।

যথারীতি এবারের নাটকটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে। শিহাব শাহীন জানান, নাটকটির নাম ও প্রধান অভিনেত্রী একই হলেও গল্প খানিক আলাদা। নির্মাতা বলেন, ‘আগেরটির মতো এটিও সিচুয়েশনাল কমেডি। দর্শকের বিনোদনকে মাথায় রেখেই বানানো। তবে সমাজের নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের অদ্ভুত সব স্বপ্ন আর সেটি বাস্তবায়নের প্রয়াস নিয়ে এবারের গল্পটি সাজানো হয়েছে।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com