1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নতুন কাজ নিয়ে কক্সবাজারে মেহজাবিন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ঈদকে কেন্দ্র করে বেশ কিছু নাটকে তাকে দেখা যাবে। তার ফাঁকে হঠাৎ তার দেখা মিললো কক্সবাজারের সমুদ্র সৈকতে। একই সময়ে একই স্থানে দেখা গেল নির্মাতা আদনান আল রাজীবকেও। টিকটক ভিডিওতে দুজন ধরা দিয়েছেন একসঙ্গে।

এই দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে শোবিজে। তাই কক্সবাজারে দুজনের ছবি নিয়ে অনেক জল্পনা-কল্পনা যখন তুঙ্গে তখন জানা গেল, তারা সমুদ্র সৈকতে সময় কাটাতে নয়, তারা এক হয়েছেন নতুন কাজের টানে।

রাজীব নতুন একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করছেন। এর মডেল হয়েছেন মেহজাবিন। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে টানা তিনদিন শুটিং হয়েছে বিজ্ঞাপনচিত্রটির।

এ প্রসঙ্গে আদনান আল রাজীব বলেন, ‘গত তিনদিন ধরে কক্সবাজারের মেরিন ড্রাইভসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের শুটিং শেষ করলাম। এতে মেহজাবিন কাজ করছে। আরও থাকছেন একজন নতুন মডেল।’

তিনি জানান, বাংলালিংকের টিভিসিটি শিগগিরই প্রচারে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com