1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মাদক মামলায় ফের বিপাকে রিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : মাদক মামলায় ফের বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের আদালতে খসড়া চার্জশিট পেশ করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এতে রিয়া ও তার ভাই সৌভিকসহ মোট ৩৩ জন অভিযুক্তের নাম রয়েছে।

রিয়া ২০০৯ সালে এমটিভি-এর একটি রিয়েলিটি শো দিয়ে শোবিজে পা রাখেন। এরপর ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘জালেবি’, ‘সোনালি ক্যাবল’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘চেহেরে’ প্রভৃতি সিনেমায় তাকে দেখা গেছে।

ব্যক্তিগত জীবনে অভিনেতা সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রিয়া। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর এর পেছনে কারণ খুঁজতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সংশ্লিষ্ট বিষয়ে খতিয়ে দেখতে শুরু করে। এরপর সুশান্তের মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এনসিবি। গ্রেপ্তার হন রিয়া। বেশ কিছুদিন কারাগারেও ছিলেন তিনি। বর্তমানে জামিনে মুক্ত আছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com