1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় এক শিঙাড়া হাজার টাকা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে স্বামী নিক জোনাসের সঙ্গে তিনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে তিনি চালু করেছেন রেস্তোরাঁ। এতে একটি শিঙাড়ার মূল্য হাজার টাকার বেশি।

নিউ ইয়র্কে প্রিয়াঙ্কার এই রেস্তোরাঁর নাম ‘সোনা’। বন্ধু মণীশ গোয়েলের সঙ্গে যৌথ উদ্যোগেই এই রেঁস্তোরা চালু করেছেন ‘বেওয়াচ’ অভিনেত্রী। মার্কিন মুলুকে ভারতীয় খাবার স্বাদ দিতেই এই উদ্যোগ। রেস্তোরাঁয় মিলছে জিভে জল আনা নানা খাবারের পদ। কিন্তু তার জন্য খরচাও করতে হবে।

জানা গেছে, প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় যে কোনো পদের দাম শুরু হয় ১২ মার্কিন ডলার থেকে। একটি শিঙাড়ার দাম হাজার টাকারও বেশি। কিন্তু এটিই রেস্তোরাঁর  সবচেয়ে কম দামি খাবার। জনপ্রিয় স্ট্রিট ফুড বড়া পাও খেতে ভারতে যেখানে ৪০ টাকা খরচ হয়। প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় সেটি খেতে লাগবে ১৪ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪০০ টাকা। এছাড়া ডিমের পদের মধ্যে রয়েছে মশলা এগ, এগ অ্যান্ড চিজ ধোসা, মাসরুম ভুজি। এই প্রত্যেকটি পদের দাম ১ হাজার ৪০৬ টাকা থেকে ১ হাজার ৭১৮ টাকার মধ্যে।

গত বছর ৬ মার্চ রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রিয়াঙ্কা। এরপর এক টুইটে তিনি লেখেন, ‘নিউ ইয়র্ক সিটির নতুন রেস্তোরাঁ এটি। ভারতীয় খাবারের প্রতি ভালোবাসা থেকে এটি চালু করেছি। ভারতীয় খাবারের যে আস্বাদ পেতে পেতে বড় হয়েছি, তারই প্রতিরূপে গড়ে তোলার প্রয়াস এটি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com