1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কনসার্টে গাইবেন যারা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২

মারুফ সরকার, ঢাকা: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে শনিবার (২৫ জুন)। এ উপলক্ষে চারদিকে বইছে খুশির জোয়ার। সেই খুশির মাত্রা আরেকটু বাড়াতে আয়োজন করা হয়েছে কনসার্ট।

ঢাকার পাশেই কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে শনিবার বিকেলে কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কনসার্টটি আয়োজন করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কনসার্টে গান করবেন ‘সা রে গা মা পা’ খ্যাত সংগীতশিল্পী নোবেল, প্রতীক হাসান, ইশরাত জাহান জুঁই, ঝিলিক, নোলক বাবু, সন্ধ্যা, অতনু, পায়েল, নদীসহ মোট ১০জন শিল্পী। উপস্থাপনা করবেন দেবাশিষ বিশ্বাস।

জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শিল্পীরা জানান, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ আয়োজনে থাকতে পারা তাদের জন্য অন্যরকম আনন্দের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com