1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় সৌরভ ফারসী

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: এখনও কোনো সিনেমা মুক্তি পায়নি। কিন্তু এরইমধ্যে সিনেমা নির্মাতাদের নজর কাড়তে করতে সক্ষম হয়েছেন তরুণ মডেল-অভিনেতা সৌরভ ফারসী। যার সুবাদে চলচ্চিত্রে অভিষেকের আগেই অর্ধ ডজনেরও বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন উদীয়মান এই অভিনেতা। সবগুলো সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে জানান তিনি।

অচিরেই মুক্তি পাচ্ছে সৌরভ ফারসী অভিনীত প্রথম সিনেমা ‘আশীর্বাদ’। সরকারী অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এতে ফারসীর বিপরীতে অভিনয় করছেন লাবন্য লিসা। সম্প্রতি এই অভিনেতা শেষ করেছেন সায়েন্স ফিকশন সিনেমা ‘জলকিরণ’-এর শুটিং। কে এফ বেঙ্গল ও কমন টিম্বার এটাচার প্রযোজিত সিনেমাটির পরিচালনার পাশাপাশি কাহিনী সংলাপ ও চিত্রনাট্যও করেছেন এইচ আর হাবিব। এখানে একজন সেনাপতির চরিত্রে অভিনয় করেছেন ফারসী।

খুব শিগগিরই ‘দাহমন’ নামের আরও একটি নতুন সিনেমার কাজ শুরু করবেন উল্লেখ করে সৌরভ ফারসী বলেন, ‘দাহমন’ সিনেমাটিতেও আমার চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি, এত চলচ্চিত্রের এই মন্দা সময়ে সিনেমা মুক্তির আগেই একের পর এক সিনেমা হাতে পাব। এর জন্য আমি নির্মাতাদের কাছে কৃতজ্ঞ। সবার ভালোবাসা নিয়ে আমি অনেক দূর যেতে চাই।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রয়াত আবুল হোসেন খোকন পরিচালিত ‘তিন গোয়েন্দা’ ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন সৌরভ ফারসী। তারপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক নাটক, টেলিফিল্ম শর্ট ফিল্মেও পাশাপাশি ফার্ম ফ্রেশ,কোকোলা চাটনি, নেসলে সহ অনেক প্রোডাক্টের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। তবে বর্তমানে চলচ্চিত্র নিয়েই সকল ধ্যান-জ্ঞান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com