1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রথমবার গান গাইলেন মুনা, মডেল ডন ও প্রিয়া অনন্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: সংগীত পাড়াতে মাঝে মধ্যে স্টেজ শো সেটে দেখা গেলোও, প্রথমবার একটি আইটেম গান গাইলেন মুনা চৌধুরী। এরই মধ্যে নির্মিত হলো গানটির মিউজিক ভিডিও। গানটির শিরোনাম ‘ও বাবুরে’। গানটির গীতিকার ও সুরকার রানা শেখ। সঙ্গীত আয়োজন করেছেন জাহিদ বাসার পঙ্কজ। গানটি ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটিতে মডেল হিসাবে ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় ভিলেন ও অভিনেতা ডন এবং তার বিপরীতে প্রিয়া অনন্যা।

মুনা বলেন, এই প্রথমবার নিজের মতো করে নিজের একটি গান আপনাদের সামনে নিয়ে আসছি। গানটি কথা, সুর ও সঙ্গীত অসাধারন। আমি বলবো এটা নিঃসন্দেহে এক অসামান্য সৃষ্টি হতে যাচ্ছে। সবাই শুনলেই বুঝতে পারবেন পুরো গানটি আসলেই আয়নার মতো হয়েছে। তাছাড়  আশাকরি শ্রোতাদের বেশ ভালো লাগবে।

তিনি আরো বলেন, সব সময়ই গুনগুন করে তো গান গাই। আর শেখাটা ছোটবেলা থেকেই। অনেকেরই গান স্টেজে গাওয়ার সোভাগ্য ও হয়েছে। কিন্তু অনেকদিন ধরে চাচ্ছিলাম নিজের একটি গান। যেটা আমার জিবনের স্মরনীয় হয়ে থাকবে। সেটা হয়তো এখন আমার জন্য সম্ভাব ভেবে কাজটি করা। আমি আবারও বলতে চাই আমার বিশ্বাস থেকে দর্শকরা মিউজিক ভিডিওটা ভালো ভাবে গ্রহন করবে।

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ঈদের আগে যে কোন দিনে একটি চ্যানেলে প্রকাশ পাবে কন্ঠশিল্পী মুনার গান ‘ও বাবুরে’। গানের কথাগুলি অনেক সুন্দর মুনা’র গায়কী অসাধারণ। আশা করছি, গানটি দর্শকের সাড়া ফেলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com