1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চমকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিঃসঙ্গ বাবা’

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের ৫২টি দেশে বাবা দিবস পালিত হয়। বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, তবুও দিনটি পালিত হয়। বিশেষ এই দিনটি ঘিরে থাকে নানান আয়োজন। সেই আয়োজনেরই অংশ ‘নিঃসঙ্গ বাবা’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্মাণ করেছেন মডেল, অভিনেত্রী চমক তারা। জনসচেতনতামূলক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রচনা করেছেন আহমেদ সাব্বির রোমিও। নাটকটির নাম ভূমিকায় তাকে দেখা যাবে। চমক তারার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘চমকতারা’য় বাবা দিবসে চলচ্চিত্রটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে চমক তারা বলেন, ‘রোমিও ভাই ভালো অভিনয় করেন। উনি যে চরিত্রে অভিনয় করুন না কেনো চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টা করেন।এর আগেও তিনি আমার বাবা, শ্বশুর এমনকি খল চরিত্রেও অভিনয় করেছেন। আশাকরি এবারের চরিত্রটিও দর্শকদের ভালো লাগবে।’

রোমিও বলেন, ‘চমক তারা ভালো অভিনেত্রী। এর আগে তার সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। মাঝে চার বছর নানান কারণে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। আশা করি এখন থেকে দর্শকরা আবারো একসঙ্গে দেখতে পাবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com