1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঈদে আসছে ‘ঢাকাইয়া মাইয়া’

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুন, ২০২২

মারুফ সরকার, বিনোদন : বাংলাদেশের দর্শকজনপ্রিয় গীতিকার জসিম উদ্দিন আকাশ।  তার লেখা গান ‘ঢাকাইয়া মাইয়া’ গানটিতে কন্ঠ দিয়েছেন বলিউডের সংগীত শিল্পী জুবিন গার্গ। যেটি এই প্রথম বাংলাদেশের কোন গীতিকারের লেখায় গান গাইলেন তিনি। গানটি সুর করছেন এফ এ প্রিতম। ‘ঢাকাইয়া মাইয়া’ মিউজিক করেছেন ভারতের সংগীত পরিচালক আকাশ সেন।

গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, আমি দুই বাংলার সাথে গান করি প্রায় দুই বছর ধরে। এজন্য আমি আকাশ সেন কে বললাম বলিউডের শিল্পী নিয়ে কাজ করতে চাই, একটু দেখবেন কাকে নিয়ে কাজ করা যায়। ঠিক তখন আকাশ সেন বলেন জুবিন গার্গরের নাম। আমি ও বললাম হ‍্যা। তাই প্রথমবার বলিউডের জুবিন গার্গকে নিয়ে কাজটি শুরু করলাম। বলিউডের আরও অনেক শিল্পীরা  আমার লেখা গান গাইবেন। এ বিষয়ে শিল্পীদের সাথে কথা চলছে, গানও লেখতেছি। আমি একটি হিন্দি গানও লেখেছি। গানটি ও খুব তারাতারি রিলিজ হবে।

আকাশ সেন বলেন, আমি যখন গানটি সুর শুনি তখন আমার মনে জুবিন গার্গর আমার গুরু কথা মনে পড়লো।  তাই আমি ও জসিম উদ্দিন আকাশ দুজনের মতামত এক করে আমরা এই বলিউডের শিল্পীকে নিয়ে কাজটি করি।

সংগীতশিল্পী জুবিন গার্গ বলেন, যে সময় ‘ঢাকাইয়া মাইয়া’ গানটি গেয়েছি তখন হাতে অনেক কাজ ছিল। তারপরও গানটি গাইয়ে দেয়। গানটি আমার অনেক পছন্দ হয়েছে। তাছাড়া গানটির কথা অনেক সুন্দর। আমি মনে করি, দর্শকের অনেব ভালো লাগবে।

শুক্রবার ‘ঢাকাইয়া মাইয়া’ শিরোনামের গানটি ফিল্ম ভ্যালির মনোরম লোকেশনে শুটিং হয়। এটি পরিচালনায় ছিলেন শুভ্র মেহেরাজ। গানটিতে মডেল হিসেবে জুটি বেঁধেছেন শিরিন শিলা ও সাঞ্জু জন। কোরিওগ্রাফিতে হাবিব ও ক্যামেরায় ছিলেন সানি খান।গানটি দর্শকরা এই  ঈদে বিডি ২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে দেখতে পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com