1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

‘আমার পরিচিতদের নোংরা ছবি পাঠাচ্ছে’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’—স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব শ্রীলেখা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েই বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। তার দাবি—‘ভুয়া একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমার পরিচিতদের নোংরা ছবি পাঠানো হচ্ছে।’

এ বিষয়ে শ্রীলেখা তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে ভূয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্ক্রিন শর্ট দিয়ে লিখেছেন—‘আমার নাম নিয়ে এই অ্যাকাউন্ড থেকে আমার পরিচিতদের ফোন করা হচ্ছে, নোংরা ছবি পাঠানো হচ্ছে। এই ফেক অ্যাকাউন্টের নামে রিপোর্ট করুন। কেউ নিশ্চয়ই আমার মানহানি করার চেষ্টা করছে।’

এবারই প্রথম নয়, এর আগেও ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিপাকে পড়েছিলেন শ্রীলেখা। পূর্বের মতো এবারো বিষয়টি শক্ত হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এই অভিনেত্রী।

শ্রীলেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপরাজিতা’। আপাতত পরিচালক-প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন তিনি। গত মাসের শুরুতে ‘এবং ছাদ’ সিনেমার শুটিং শুরু করেন এই অভিনেত্রী। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলারও মুক্তি পেয়েছে। স্মৃতি মাখা একটি ছাদ ও এক মনের কথোপকথনের গল্প বলতে চলেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com