1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

শিল্পী সমিতিকে ‘ভুয়া সংগঠন’ বললেন শাকিব খান

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খান চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র সভাপতি হিসেবে দুইবার দায়িত্ব পালন করার পরেও সংগঠনটিকে ‘ভুয়া’ বলেছেন।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে যত ধরনের সমিতি আছে সব এফডিসির বাইরে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন এই নায়ক।

শাকিব খান বলেন, ‘ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে। যত ধরনের সমিতি আছে সব এফডিসির বাইরে নিয়ে যেতে হবে। এটা কাজের জায়গা, এখানে কোনো সমিতি, পলিটিক্স বা নির্বাচন থাকতে পারবে না। যারা এসব করতে চায় তারা এফডিসির বাইরে গিয়ে করবে। বিটিভিতে কিন্তু এই সিস্টেম আছে। দেখবেন পকেটের টাকা খরচ করে তখন আর কেউ নেতা হতে চাইবে না। সরকার, আরো নির্দিষ্ট করে বললে, তথ্য মন্ত্রণালয় খুব সহজেই বের করতে পারবে, কারা কাজের আর কারা অকাজের লোক।’

শিল্পী সমিতির দুইবারের সভাপতি উল্লেখ করে শাকিব খান সাক্ষাৎকারে আরো বলেন, ‘আমি সব সময় নিজের জায়গা থেকে চেষ্টা করি কত বড় জায়গায় পৌঁছানো যায় সেই চেষ্টা করা। ওই ‘ভুয়া সংগঠনের’ (শিল্পী সমিতি) দুবারের সভাপতি তো আমিও ছিলাম। এখন আমার উপলব্ধি হয়েছে এসব করে আসলে চলচ্চিত্রের কোনো লাভ হয় না। শিল্পীরা কাজ করতে চান, তাঁদের কাজ করতে দিতে হবে— ব্যস। নতুন আরো কিছু পরিচালককে কাজের সুযোগ দেব। ছবির সাবজেক্ট বাছাই করবো একেবারে নতুন কিছু। টম ক্রুজ, শাহরুখ-আমির-সালমান— সবাই তো প্রডিউসার। একজন স্টার যখন প্রযোজক হন তখন ছবিটা এমনিতেই ভালো হয়, ইন্ডাস্ট্রিও উপকৃত হয়।’

শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। প্রায় সাত মাস পর সামনের সপ্তাহে দেশে ফিরবেন দেশীয় চলচ্চিত্রের এই ‘সুপারস্টার’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com