1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

‘আমি মানসিক শান্তি চাই, আমাকে শান্তি দিন‘

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। গতকাল প্রভা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেন।

তার একটিতে প্রভা লিখেন—‘জীবন খুবই অনিশ্চিত। যে কারো সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’ তারপর দেশের বেশ কিছু গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে।

আজ দুপুরের পর প্রভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, তার প্রোফাইলটি পুরোপুরি ফাঁকা। পূর্বের একটি পোস্টও তিনি রাখেননি। গতকাল পর্যন্ত বিভিন্ন মুহূর্তের অনেক ছবি শোভা পাচ্ছিল তার প্রোফাইলে। যার সবগুলো মুছে ফেলেছেন এই অভিনেত্রী। নেটিজেনদের ধারণা, অভিমান থেকেই এমনটা করেছেন প্রভা। কারণ পোস্ট নিয়ে খবর প্রকাশ করায় মানসিকভাবে ভীষণ আহত হয়েছেন তিনি।

বুধবার (২৯ জুন) এ অভিনেত্রী বলেন—‘আমি হতবাক হয়ে গেছি। আমি কি তাহলে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারব না? আমাকে নিয়েই কেন খবর প্রকাশ করতে হবে? আর তো কারো সংবাদ হয় না। এমন আজব আজব সংবাদে মানসিকভাবে কতটা আহত হই তা তারা বোঝে না।’

এসব ঘটনার কারণে অসুস্থ হয়ে যাচ্ছেন প্রভা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘আমি মানসিক শান্তি চাই, আমাকে শান্তি দিন। অনেক দিন ফেসবুক-ইনস্টাগ্রামে ছিলাম না। প্রায় দুই মাস পর একটা স্টোরি দিয়েছি। সেটা আমার ব্যক্তিগত বিষয় বানিয়ে সংবাদ করা হয়েছে। একবারও আমার কাছে কেউ জানতে চায়নি, সেটা আমার ব্যক্তিগত আবেগ কি না? এসব দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com