1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আমি নারী, কোনো পার্সেল নই: আলিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : মা হচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি খবরটি ঘোষণার পর থেকেই ভারতীয় মিডিয়ায় এটি নিয়ে নানা চর্চা শুরু হয়েছে। আর কিছু খবরে বেশ বিরক্ত এই অভিনেত্রী।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নিউজ পোর্টালের খবর শেয়ার করেছেন আলিয়া। এতে লেখা রয়েছে— জুলাইয়ের মাঝামাঝিতে আলিয়া যুক্তরাজ্য থেকে মুম্বাইয়ে ফিরবেন। তাকে নিতে সেখানে যাবেন রণবীর কাপুর। আলিয়া কাজের পর একটু বিশ্রামে থাকতে চান। সবকিছু সেভাবেই পরিকল্পনা করে রেখেছেন।

তবে এ সবকিছু পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা বলে মনে করছেন আলিয়া। বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমরা এখনো পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, কোনো কিছুই দেরিতে হচ্ছে না। কেউ কাউকে নিতে যাচ্ছে না। আমি একজন নারী, কোনো পার্সেল নই। আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই। জেনে ভালো লাগছে আপনাদের চিকিৎসার সনদও রয়েছে। এটা ২০২২। দয়া করে এই রকম পুরোনো চিন্তাভাবনা কি আমরা বাদ দিতে পারি? মাফ করবেন যেতে হবে, আমার শট প্রস্তুত।’

দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছর ১৪ এপ্রিল অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। এরপর গত সোমবার (২৭ জুন) অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com