1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ফের মা হলেন কণ্ঠশিল্পী ন্যানসি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : ফের মা হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার (২৯ জুন) বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে ভর্তি হন ন্যানসি। বুধবার বিকালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। মা ও মেয়ে সুস্থ আছে। তবে বাচ্চার ওজন খানিকটা কম পেয়েছি। বাচ্চাটা দু’একদিন পর্যবেক্ষণে রাখবো।’

গত বছর আগস্টের শেষ সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গীতিকবি মহসীন মেহেদী ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। এ সংসারে তাদের এটাই প্রথম সন্তান।

২০০৬ সালে ন্যানসি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ সংসার ভাঙনের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন তিনি। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যানসি-জায়েদ। এই দুই সংসারে ন্যানসির দুই কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com