1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নিলয়-হিমির ‘মোবারক’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ইদানীং তাদের নাটকে জুটি হিসেবে বেশি দেখা যায়। সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘মোবারক’ নাটকে। আসাজ যূবায়ের কাহিনি ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম।

বাংলাভিশনে প্রচারের পর বুধবার (২৯ জুন) তিনটায় নিলয়-হিমি জুটির ‘মোবারক’ নাটকটি দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

নাটকটি প্রসঙ্গে হিমি বলেন, একটা জুটি যখন দর্শক পছন্দ করতে থাকেন, তখন আমরা সহশিল্পীরাই নিজে থেকে চেষ্টা করি একসঙ্গে কাজ করার। দর্শকের আগ্রহ দেখেছি, তারা আমাদের একসঙ্গে দেখতে চান। সে কারণে আমরাও চেষ্টা করেছি নিজেদের মতো করে শিডিউল মিলিয়ে কাজ করার। এই নাটকের গল্পটি দারুণ। আশা করি, নিলয় ভাইয়ের সঙ্গে নাটকটি দর্শকদের ভালো লাগবে।

‘মোবারক’ নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শেলী আহসান, সায়কা আহমেদ, সীমান্ত আহমেদ, সেলজুক তারিক, আশরাফ টলু, কাকন চৌধুরী, মি: আক্কেল সাদিকা মালিহা শখ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com