1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

৫০ তম গান নিয়ে আসছেন সানি আজাদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: নিজের সঙ্গীত ক্যারিয়ারের ৫০তম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। ‘হারাতে দেবোনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরুপ আইচ। গানটির সুর ও সঙ্গীত করেছেন রিয়েল আশিক। গানটিতে সানির সাথে কন্ঠ দিয়েছেন রাইসা খান। আসছে ঈদে অসাধারণ একটি মিউজিক ভিডিওসহ গানটি রিলিজ হবে ‘আর থ্রি টিউন’ ইউটিউব চ্যানেলে। এই গানের মধ্য দিয়ে অনেকদিন পর আবারো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হচ্ছেন সানি আজাদ নিজেই।

ভিডিওতে তার সাথে পারর্ফম করেছেন মডেল সাবরিনা শানু। ভিডিওটি নির্মাণ করেছেন অন্তর হাসান। ক্যামেরায় ছিলেন এম  কে মোশাররফ। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, অল্প সময়ের মধ্যে আমার ৫০তম মৌলিক গান বাজারে আসছে। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া। এই গানটি নিয়ে আমাদের পুরো টিমেরও ব্যাপক পরিকল্পনা ছিল। আশা করছি; গানটি সবার হৃদয় ছুয়ে যাবে।

অনুরুপ আইচ বলেন, সানিকে আমি শুরু থেকেই সাপোর্ট করে আসছিলাম। কারণ সে অনেক ভালো গায় এবং তার পরিকল্পনাও ভালো। এর আগে আমার স্ত্রীর বাস্তব কাহিনী নিয়ে গানটিও সে অসাধারণ করেছিল। আশা করছি এ গানটিও সবার ভালো লাগবে। রিয়েল আশিক বলেন, সানি ভাই এ গানটিও  অসাধারণ গেয়েছে। ভিডিওটি চমৎকার। আশা করছি; সবার ভালো লাগবে। উল্লেখ্য-এর আগে সানি আজাদের ‘আধাঁর’, দুই জীবন, তোর লাগিয়া’, ‘আমার যেদিন মরণ হবে’, ‘বেবী’, শিরোনামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com