1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নিজেকে ‘ধর্ষণের ফসল’ বললেন সঞ্চালিকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : নিজেকে ‘ধর্ষণের ফসল’ দাবি করেছেন জনপ্রিয় মার্কিন সঞ্চালিকা কায়লা ব্রাক্সটন।

ডাব্লিউ ডাব্লিউ ই সঞ্চালনা করেন কায়লা ব্রাক্সটন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ভপাতের সাংবিধানিক আইন বাতিল হওয়ার বিরোধীতা করেন তিনি। এরপরই এমনটা দাবি করেছেন ৩১ বছর বয়সী কায়লা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লেখেন, ‘আমি ধর্ষণের ফসল। আমার মাকে এক অজ্ঞাত ব্যক্তি ধর্ষণ করেন। আজ পর্যন্ত আমার বাবার পরিচয় জানতে পারিনি। আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন কারণ এটা তার ইচ্ছা ছিল, এটা নয় যে রাষ্ট্র তাকে বাধ্য করেছিল।’

কায়লার মতে, সন্তানের জন্ম দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ সেই নারীর অধিকার। কোনো আইন করে তা চাপিয়ে দেওয়া ঠিক না। সন্তানের জন্ম দেওয়া একজন মায়ের স্বাস্থ্য ও প্রাণের সঙ্গে জড়িত। তাই সন্তানের জন্ম দেওয়া বা না দেওয়া অধিকার মায়ের থাকা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com