1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

প্রাক্তন স্বামীর বিয়ে, শুভেচ্ছা জানালেন ফারিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : বেশ আগে শবনম ফারিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে হারুন-অর-রশিদ অপুর। সবকিছু পেছনে ফেলে ফের বিয়ে করলেন অপু। গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা যায়। তবে কনের নাম জানা যায়নি।

এদিকে স্ত্রীর সঙ্গে তোলা বিয়ের ছবি পোস্ট করে প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন শবনম ফারিয়া। ফেসবুক স্টোরিতে এ ছবি শেয়ার করেন তিনি। তাতে এ অভিনেত্রী লিখেছেন—‘অভিনন্দন, শুভ কামনা।’

অপু তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করে রেখেছেন। তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনো অ্যাকটিভ। স্টোরিতে নববধূর একটি ছবি শেয়ার করেছেন অপু। তা ছাড়াও অপুর বন্ধু সরফরাজ ইয়াসীন আব্দুল্লাহ বিয়ের একটি পোস্ট করেছেন তার ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন—‘বন্ধুর বিয়ে। অপু, তোমার জন্য আশীর্বাদ।’

এসব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অপু

দীর্ঘ ৩ বছরের পরিচয়ের পর ২০১৯ সালের শুরুর দিকে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া। দুই বছর না ঘুরতেই তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। ২০২০ সালের ২৭ নভেম্বর বিচ্ছেদ পত্রে স্বাক্ষর করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com