1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মেহজাবীনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জোভান

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: একটা সময় যাকে ছাড়া একটা দিনও কাটাতে পারবেন না বলে মনে হয়, বিচ্ছেদের ছ’মাস পেরুতেই তার মোবাইল নাম্বার ভুলে যাবেন, বছর যেতে ঠিকানা ভুলে যাবেন, হয়তো নামও ভুলে যাবেন একদিন!

যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল, অথবা আপনি। এমনই এক সম্পর্কের রেশ নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন মিজানুর রহমান আরিয়ান। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটির নাম ‘ব্যবধান’। নির্মাতার সঙ্গে নাটকটির গল্প যৌথভাবে লিখেছেন সোহাইল রহমান।

এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও মেহজাবীন চৌধুরী।

নাটকটির গল্প প্রসঙ্গে আরিয়ান বলেন, কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ। বরং এর মানে সম্পর্কটির আসলে কোনো শেষ নেই। গল্পটি ভিন্ন ধারার দু’জন মানুষের ভালোবাসা নিয়ে। কিন্তু সেই ভালোবাসার পরিণতি জানতে হলে দেখতে হবে ‘ব্যবধান’।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ব্যবধান’ উন্মুক্ত হচ্ছে আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com