1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঈদের ১০ নাটকে সুষ্মি রহমান

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: চিত্রনায়িকা সুষ্মি রহমান। বর্তমানে তিনি চলচ্চিত্র অভিনয় থেকে দূরে থাকলেও গেল ঈদুল ফিতরে দীর্ঘ ৬ বছরের বিরতি শেষে ফিরেছেন ছোট পর্দার অভিনয়ে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল আযহায় এই অভিনেত্রীর ১০টি নাটক প্রচার হবে আসন্ন ঈদ অনুষ্ঠানমালায় বিভিন্ন চ্যানেল ও ইউটিউবে। বর্তমানে নাটকগুলোর শুটিং চলছে নেপালে।

এরই মধ্যে এই চলচ্চিত্র নায়িকা নির্মাতা দীপু হাজরা পরিচালিত ‘পান্না বাবুর্চি নেপালে’, ‘টাকা যখন বালিশের নিচে’, ‘দুলা মিয়া’ ও অঞ্জন আইচের ‘গৃহপালিত স্বামী’ নাটকগুলোর শুটিং শেষ করেছেন। এছাড়াও অঞ্জন আইচের ‘বউ পাগল বদরুল’ ও দীপু হাজরার ‘যদি থাকে কপালে’ নাটকের শুটিং শেষ করে আগামী ৪ জুলাই দেশে ফিরবেন তিনি। গত ২৬ জুন নাটকের শুটিংয়ের জন্য নেপাল গিয়েছেন সুষ্মি।

নতুন নাটকগুলো প্রসঙ্গে  সুষ্মি রহমান বলেন, ‘প্রতিটি নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা আছে। ঘুরতে যাওয়া, হানিমুন, চাকরি করি এমন সব চরিত্রে দেখা যাবে আমায়। আগের করা চারটি নাটক এবং নতুন করে ছয়টি নাটকের কাজ করেছি নেপালে। সবমিলিয়ে এবার আমার দশটি নাটক প্রচার হবে। সবগুলো মজার নাটক। আশা করি, নাটকগুলো সবার ঈদ আনন্দ আরও দিগুণ করবে।’

২০১৮ সালে ‘আসমানি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন সুস্মি রহমান। এরপর আর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। এরপর লম্বা বিরতি নিয়ে সরকারি অনুদানে নির্মিত ‘দায়মুক্তি’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন কমল সরকার। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com