1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

প্রথমবার বিজ্ঞাপনে একসঙ্গে কাজী হায়াৎ ও শাহনূর

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের সঙ্গে বহু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর। তবে এবারই প্রথম তারা দুজন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

জাভেদ মিন্টুর পরিচালনায় রাজধানীর শনিরআখড়ায় অবস্থিত একটি হাসপাতালের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন কাজী হায়াৎ ও শাহনূর। গত ২৮ জুন দিনব্যাপী হাসপাতালটিতেই বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, বিজ্ঞাপনটি বেশ ভালো হয়েছে। প্রচারে আসুক, প্রচারে এলেই দর্শকদের ভালোলাগবে।’

শাহনূর বলেন, শ্রদ্ধেয় কাজী হায়াৎ আঙ্কেলের সঙ্গে এর আগে অনেকবার সিনেমায় অভিনয় করেছি। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। মূলত তার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করব- এই সুযোগটিই আমি হাতছাড়া করতে চাইনি বলে কাজটি করেছি। শ্রদ্ধেয় কাজী হায়াৎ আঙ্কেল গুণীজন। তার সঙ্গে সময় কাটালেও নিজেকে চলচ্চিত্র সম্পর্কে সমৃদ্ধ করতে পারি। সেই সুযোগটাও হলো।’

১৯৬৯ সালে ‘দি ফাদার’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে একজন পরিচালক হিসেবে কাজী হায়াতের যাত্রা শুরু হয়। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘দিলদার আলী’, ‘খোকন সোনা’, ‘মনা পাগলা’, ‘দায়ী কে’, ‘যন্ত্রণা’,‘ দাঙ্গা’, ‘ত্রাস’, ‘সিপাহী’, ‘দেশপ্রেমিক’, ‘তেজী’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘ মিনিস্টার’, ‘ কাবুলিওয়ালা’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, ‘ বীর’ ইত্যাদি।

শাহনূর অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘জীবন যন্ত্রণা’, রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’, সোলায়মান হোসেনের ‘প্রেম প্রীতি বন্ধন’, ফারুক হোসেনের ‘কাকতাড়ুয়া’ সিনেমাগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।

এদিকে আগামী ৩ জুলাই থেকে আনোয়ার শিকদারের পরিচালনায় ‘বন্ধু তুই আমার’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। শাহনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে জয় সরকারের ‘ইন্দুবালা’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com