1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঈদে কাজী শুভ’র ‘দিলে লাগে টান’ গানে চমক তারা-মুন্না খান

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: আসছে ঈদে চমকতারাকে নিয়ে নির্মাণ হয়েছে “দিলে লাগে টান” নামে নতুন মিউজিক ভিডিও। শুটিং হাউজ আপন ভুবন পুবাইল, গাজীপুরের এই মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটি লিখেছেন মুন্না খান এবং সুর আফছারুল ইসলাম আলভী ও সংগীত করেছেন সজীব দাস। গানটি গেয়েছে কাজী শুভ। মিউজিক ভিডিও কোরিওগ্রাফি ও নির্মাণ করেছেন প্রিন্স খান।

নতুন গানটি প্রসঙ্গে চমক তারা বলেন, “দিলে লাগে টান” গানটি গেয়েছেন কাজী শুভ, খুব চমৎকার ভাবে গেয়েছেন। গানটির সুর  ও সংগীতায়োজন আমার ভালো লেগেছে। যে কারণে অনেক যত্ন নিয়েই গানটি তৈরি করা হয়েছে গাজিপুরের মনোরম লোকেশনে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

গীতিকার ও মডেল মুন্না বলেন, কণ্ঠশিল্পী কাজী শুভ’র সঙ্গে বেশ কিছুদিন ধরে গান নিয়ে কথা হচ্ছিল। তার ইচ্ছের কথা জানতে পেরে তার কণ্ঠ অনুযায়ী গানটি লেখার চেষ্টা করেছি। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও ডিরেকশন দিয়েছেন প্রিন্স।  আমার সঙ্গে মডেল হয়েছেন চমক তারা। চমক তারার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে আমার বিশ্বাস। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

প্রিন্স বলেন, “দিলে লাগে টান” এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, সবার গানটি ভালো লাগবে।

জানা  গেছে, ঈদুল আযহা উপলক্ষে গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com