1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মেহজাবিন মেহা মিস পিন্ক কুইন-২০২২ চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : এবারের  মিস পিন্ক কুইন-২০২২ চ্যাম্পিয়ন হয়েছে লাস্যময়ী সুন্দরী মেহজাবিন মেহা। রোববার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে  বাছাই করা সেরা ১০ জন সুন্দরীর মধ্যে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছেন হেনা ফ্লাওয়ার এবং সেকেন্ড রানার আপ হয়েছেন শারমিন চৌধুরী।
তিনমাস ধরে বিভিন্ন ধাপে সমগ্র যুক্তরাষ্ট্র থেকে সেরা ১০ জন সুন্দরী বাছাই করেন মিস পিন্ক কুইন-২০২২ প্রতিযোগিতার  আয়োজকরা। আর তারা সবাই বাংলাদেশি আমেরিকান। প্রবাসে থাকা সুন্দরীদের বাছাই করে নিয়ে আসা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত জানালেন এই প্রতিযোগিতার আহবায়ক শাহরিন আলম আরেফিন ও সদস্য সচিব রূপন্তি রূপ।

১০ জন সেরা সুন্দরীর মধ্যে সেরা তিন নির্বাচনের আগে ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোকসানা মির্জার গান। শিল্পীর গানে উচ্ছ্বসিত দর্শক-শ্রোতা।

অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। সবদিক বিবেচনায় নিয়ে সম্মানীত বিচারক মন্ডলী মেহজাবিন মেহাকে এবারের মিস পিন্ক কুইন-২০২২ এর চ্যাম্পিয়ন তথা সেরা সুন্দরী ঘোষণা করেন। আর তখন উপস্থিত দর্শক-শ্রোতার করতালিতে, অভিনন্দনে সিক্ত হন মেহা। সেই সঙ্গে তিনি জানান তাঁর সেরা হওয়ার অনুভূতি। মেহা বললেন, তাঁর এ অর্জন তাঁকে আরও ভাল কিছু করতে অনুপ্রাণীত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com