1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কঙ্গনার সিনেমার জন্য সর্বশান্ত প্রযোজক?

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তার সর্বশেষ সিনেমা ‘ধাকড়’। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি। শোনা যাচ্ছে, এই সিনেমায় লগ্নি করে নাকি এখন সর্বশান্ত প্রযোজক দীপক মুকুট।

‘ধাকড়’ সিনেমার বাজেট ১০০ কোটি। কিন্তু বক্স অফিসে ১০ কোটিরও কম ব্যবসা করেছে অ্যাকশন ঘরানার এই সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গুঞ্জন উঠেছে— বক্স অফিসে ‘ধাকড়’ সিনেমাটি ব্যর্থ হওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন দীপক। সিনেমাটি প্রযোজনা করে সর্বশান্ত তিনি। ধার দেনা শোধ করার জন্য সাধের অফিসও বিক্রি করে দিয়েছেন।

তবে দীপক মুকুটের মুখে অন্য কথা। তিনি বলেন, ‘চারদিকে গুঞ্জন রটছে। এগুলো একদম বাজে কথা। বেশিরভাগ টাকাই আমি তুলে নিতে পেরেছি। সময়ের সঙ্গে বাকিটাও পারব।’

তার কথায়, ‘আমরা খুব যত্ন করে সিনেমাটি তৈরি করেছি। খুব ভালোভাবে বানানো হয়েছে। জানি না ভুলটা কোথায়। দর্শক নির্ধারণ করেন তারা কী করবেন কী করবেন। কিন্তু এ রকম একটি সিনেমা নির্মাণ করেন আমরা খুশি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com