1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কত ছিল সামান্থার প্রথম পারিশ্রমিক?

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে ভারতীয় দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। কিন্তু জানেন কি তার প্রথম পারিশ্রমিক কত ছিল?

কিছুদিন আগে তার প্রথম পারিশ্রমিক নিয়ে স্মৃতিচারণ করেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেত্রী জানান, তার জীবনের প্রথম আয় ছিল ৫০০ রুপি। তিনি বলেন, ‘একটি হোটেল কনফারেন্সে হোস্টেস হয়ে আট ঘণ্টা কাজ করেছিলাম। বিনিময়ে ৫০০ রুপি পাই। তখন আমি একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলাম।’

তবে পরবর্তী সময়ে সিনেমায় নাম লেখিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সামান্থা। বর্তমানে প্রতি সিনেমার জন্য তিনি ৩-৫ কোটি রুপি পারিশ্রমিক নেন। এছাড়া ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম থেকেও ভালো আয় করেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার ২৪ মিলিয়ন অনুসারী। প্রায়ই নিজের ছবি ও বিভিন্ন বিষয় ভক্তদের জন্য শেয়ার করেন এই অভিনেত্রী। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনও করেন। প্রতিটি স্পন্সরড পোস্টের জন্য তিনি কয়েক লাখ রুপি পান।

সামান্থার ঝুলিতে বর্তমানে কয়েকটি সিনেমা রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে তাকে। মুক্তির অপেক্ষায় তার ‘শকুন্তলাম’। এছাড়া ‘ডাউন টাউন অ্যাবে’-এর পরিচালক ফিলিপ জনের ‘অ্যাগ্রিমেন্ট অব লাভ’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com