1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বিজয়ের সঙ্গে রোমান্স করতে চান মালবিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানান। দক্ষিণী সিনেমার প্রথম সারির অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। তবে বিজয় দেবরকোন্ডার সঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এ অভিনেতার সঙ্গে পর্দায় রোমান্স করার ইচ্ছার কথা জানিয়েছেন এই নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় সরব মালবিকা মোহানান। মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন। তারই ধারাবাহিকতায় টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মালবিকা। এ সময় এক ভক্ত প্রশ্ন করেন—তামিল সিনেমার কোন তারকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চান? জবাবে ‘মাস্টার’খ্যাত অভিনেত্রী মালবিকা বলেন, ‘রোমান্টিক অথবা রমকম ঘরানার সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে অভিনয় করতে চাই।’

মালবিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মারন’। এ সিনেমায় ধানুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। কার্তিক নরেন পরিচালিত এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পায়। বর্তমানে মালবিকার হাতে একটি হিন্দি সিনেমার কাজ রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মালবিকা। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘পাত্তাম পোলে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মালবিকা। ২০১৬ সালে ‘নানু মটু ভারালক্ষ্মী’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। ২০১৯ সালে ‘পিতা’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পথচলা শুরু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com