1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

আনকাট সেন্সর পেলো ‘যমজ ভূতের গল্প’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : মিজানুর রহমান লাবু পরিচালিত ‘যমজ ভূতের গল্প’ চলচ্চিত্র আনকাট সেন্সর পেয়েছে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক মঈনউদ্দিন খান। নায়িকা হিসেবে জুটি বেধেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যগন সিনেমাটি দেখে আনকাট সেন্সর সনদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করেছেন বলে জানান পরিচালক লাবু।

নবাগত নায়ক মঈনউদ্দিন খান জানান, ‘যমজ ভূতের গল্প’ সিনেমাটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ইতোপূর্বে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে দেশে-বিদেশে অনেক এ্যাওয়ার্ড অর্জন করলেও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেই মঈনউদ্দিন খান সক্রিয় থাকতে চান। তিনি আরো জানান অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক। সিনেমাটির গল্প, নান্দনিক লোকেশন ও অভিনয় দর্শকদের পছন্দ হবে।

এম.কে প্রোডাকশনের ব্যানারে ‘যমজ ভূতের গল্প’ সিনেমায় আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শিখা মৌ, শামীম, মুরাদ, বি.এম আজাদ, আকতার প্রমুখ।

উল্লেখ্য মঈনউদ্দিন খান অভিনীত ‘আমার অরণ্য’ সিনেমা সম্পাদনার টেবিলে। এছাড়াও মঈনউদ্দিন খান একটি আন্তর্জাতিক প্রযোজনা সংস্থার ইংরেজি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মঈনউদ্দিন খান অভিনীত ওয়েব সিরিজ গ্যাংস্টার, রুম নং 007, সুগার ডেডি বিভিন্ন ওটিটি তে খুব শিগগিরই মুক্তি পাবে।

পরিচালক মিজানুর রহমান লাবু জানিয়েছেন, ঈদের পরে ‘যমজ ভূতের গল্প’ সিনেমাটি সারা দেশে একযোগে মুক্তি দেওয়া হবে, এছাড়াও দেশের বাইরে ইউরোপ, আমেরিকা ও কানাডায় মুক্তি দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com